প্রথম দিনে কারো হাত খালি, কারো হাতে ইলিশ দু’চারটি

আপডেট : ০১ মে ২০২৩, ০২:১০ পিএম

ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারে দুই মাসের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে গত মধ্যরাতে। এরপর নদীতে মাছ ধরতে নেমেই হতাশ হয়েছেন জেলেরা। অনেকেই ফিরেছেন খালি হাতে। সামান্য মাছ পেয়েছেন কয়েকজন। তাদের ভাষ্য, এই মাছ বেচে তেল খরচও উঠবে না। তবে তাদের আশা, আগামী পূর্ণিমার পর জালে ধরা পড়বে কাঙ্খিত ইলিশ। 

কয়েকজন জেলে জানান, নদীতে গিয়ে প্রথম দিন দু-চারটি ছোট সাইজের ইলিশ আর কয়েকটি পোয়া মাছ মিলেছে। তাতে খরচ ওঠাই মুশকিল।

মাছ ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞার সময় তাদের ব্যবসা বন্ধ থাকায় লোকসান গুণতে হয়েছে। এবার নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে গিয়ে আশানুরূপ মাছ পেলে ব্যবসা জমজমাট হবে। পুষিয়ে নেবেন গত দুই মাসের লোকসানও। 

ভোলা জেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় মার্চ এপ্রিল টানা দুই মাস সব ধরণের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা ছিল। এই নিষেধাজ্ঞা শেষে রোববার মধ্যরাত থেকে উৎসবমুখর পরিবেশে নদীতে নেমেছেন ভোলার সাত উপজেলার প্রায় আড়াই লাখ জেলে। 

তিনি বলেন, গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশের অভয়াশ্রম হওয়ায় দুই মাসের জন্য ভোলার ইলিশা থেকে চর পিয়াল ৯০ কিলোমিটার মেঘনা নদী ও ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার তেঁতুলিয়া নদীতে ইলিশসহ সব ধরণের মাছ আহরণের নিষেধ ছিল। এসময় ভোলার সাত উপজেলার সরকারিভাবে নিবন্ধিত প্রায় এক লাখ ৫৯ হাজার জেলের মধ্যে সরকারিভাবে বরাদ্দকৃত চাল পান ৮৯ হাজার ৪১০ জন জেলে।

আরও পড়ুন: গাজীপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, শ্রমিক-পথচারীসহ দগ্ধ ১৫

নিষেধাজ্ঞা শেষে নদীতে গিয়ে জেলেরা প্রচুর মাছ শিকার করে দুই মাসের লোকসান পুষিয়ে আবার ঘুরে দাঁড়াবেন বলে দাবি এই মৎস্য কর্মকর্তার।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর