স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যায় অভিযুক্ত বখাটে গ্রেপ্তার

আপডেট : ০৩ মে ২০২৩, ০৮:৩১ পিএম

নেত্রকোণার বারহাট্টায় বখাটের দায়ের কোপে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। 

বুধবার বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামে নিজ বাড়ির কাছের জংগল থেকে ওই বখাটে তরুণকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার কাউছার ওই গ্রামের বাসিন্দা। নিহত মুক্তি রানী বর্মণ ওই গ্রামের কৃষক নিখিল বর্মণের মেয়ে। সে ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। 

এর আগে, মঙ্গলবার সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মুক্তি রানী বর্মণকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে কাউছার। 

স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

এলাকাবাসী ও পরিবারের সদস্যদের অভিযোগ, মুক্তিকে প্রায়সময়ই আসা-যাওয়ার পথে উত্যক্ত করতো কাউছার। সে প্রায়ই মুক্তির কাকাতো ভাই ও তার বন্ধুদের মারধর করতো আর মুক্তির মোবাইল নম্বর চাইতো বলেও অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: গাজীপুরে রিসোর্টের পুকুরে ডুবে দুই কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোণা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত কাউছারকে গ্রেপ্তার করা হয়েছে। দা দিয়ে পরপর তিনটি কোপ দিয়ে মুক্তিকে হত্যার কথা স্বীকার করেছে সে। 

তবে প্রেমের প্রস্তাব বা উত্যক্ত করার অভিযোগের ব্যাপারে আরও জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর