সাত সন্তানের সবাই প্রতিষ্ঠিত, বাবা-মায়ের ঠাঁই মেলেনি কোথাও

আপডেট : ০৪ মে ২০২৩, ০৯:০৬ পিএম

‘ছেলে-মেয়েরা বের করে দিছে। পরের বাড়ি থাকি’, বলছিলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কামাটোলা বাবুপুর গ্রামের দাহারুল ইসলাম (৯০) ও তার স্ত্রী শেরিনা বেগম (৮৫)।

কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, তাদের সাত ছেলে ও মেয়ে। সবাই প্রতিষ্ঠিত। এর মধ্যে দুইজন শিক্ষক ও একজন ব্যবসায়ী।

বলেন, ‘সবাই আমাদের দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমরা এখন আশ্রয় নিয়েছি পরের বাড়ি।’

কান্নাজড়িত কণ্ঠে শেরিনা বেগম জানান, তার বড় ছেলে রায়নুল হক ঢাকায় ব্র্যাকে চাকরি করেন। মেজো ছেলে বাগির আলম ভারতের বাসিন্দা। সেজো ছেলে ইমরান  আলি শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের শিক্ষক। ছোট ছেলে সাইদুর রহমান শিবগঞ্জের বড় ব্যবসায়ী।

মেয়েদের মধ্যে মেজো মেয়ে পারচৌকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, আরেক মেয়ের স্বামী তারাপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তৃতীয় মেয়ের স্বামী মারা যাওয়ায় পর থেকে সে অসহায়।

বৃদ্ধা বলেন, আমাদের ১৩ বিঘা জমি ও ৪০ লাখ টাকা ছিলো। সব সম্পত্তি ছেলে-মেয়েরা হাতিয়ে নিয়েছে। আমাদের জাতীয় পরিচয়পত্র দুটোও তারা রেখে দিয়েছে।

স্থানীয়রা জানায়, এলাকার কয়েকটি প্রভাবশালী পরিবারগুলোর মধ্যে তারা ছিলো একটি। ভাই-বোন অনেক হওয়ায় পিতামাতার দায়িত্ব কেউ নিতে চায়না। সন্তানরা সবাই প্রতিষ্ঠিত হবার পরেও একে অপরের ওপর দায়িত্ব চাপিয়ে দেয়ার চেষ্টার কারণেই ঘরছাড়া হন ওই বৃদ্ধ দম্পতি। বর্তমানে তারা থাকেন এক প্রতিবেশীর আশ্রয়ে।

শাহবাজপুর সোনামসজিদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ইমরান আলী পিতা-মাতার এমন অভিযোগ অস্বীকার করে বলেন, তার বাবা-মা সব সম্পত্তি অন্য ছেলেমেয়েদের ভাগ করে দিয়ে দিয়েছেন। তিনি শুধু বাগান বিক্রির ৮৫ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা পেয়েছেন। চার বছর ধরে তিনি তার বাবা-মায়ের দেখাশোনা করলেও অন্য কোনো ভাই-বোন খোঁজ নেয়নি।

image


তিনি আরো বলেন, সম্প্রতি পারিবারিক ঝামেলার কারণে তিনি তার ভাই-বোনদের কিছু দিনের জন্য বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানালেও কেউ তাদের দায়িত্ব নেয়নি। এমতাবস্থায় ভাই-বোনদের নিজের বাড়িতে আসতে বারণ করায় তার বাবা-মা অভিমান করে ঘরে ছেড়ে বেরিয়ে গেছেন।

অপর ছেলে রায়নুল ও সাইদুর রহমানকে এ বিষয়ে ফোন করা হলে তারা ব্যক্তিগত বিষয় উল্লেখ করে প্রতিবেদকের সাথে কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন: রূপগঞ্জে কারখানার ভাট্টি বিস্ফোরণে শ্রমিক নিহত, দগ্ধ ছয়

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত এ বিষয়ে বলেন, ওই বৃদ্ধ দম্পতির সন্তানদের উচিত ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে নৈতিকতা মানার পাশাপাশি বাবা-মায়ের সেবা করা। আমার কাছে ভুক্তভোগীরা এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।


একাত্তর/আরএ

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর