কুমিল্লায় বোরোর বাম্পার ফলন, কৃষকের অভিযোগ দাম কম

আপডেট : ০৬ মে ২০২৩, ০৫:২৯ পিএম

কুমিল্লায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। তাদের ভাষ্য, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৬৫০ হেক্টর বেশি জমিতে বোরো আবাদ হয়েছে। এবার জেলায় প্রায় সাত লাখ মেট্রিকটন চাল উৎপাদন হবে। তবে কৃষকের অভিযোগ, ফলন ভালো হলেও বাজারে ধানে দাম কম।

এবছর সরকার প্রতিকেজি সারের দাম বাড়িয়েছে পাঁচ টাকা। আর ধানের দাম বাড়িয়েছে দুই টাকা। এমন অবস্থায় কৃষকের অভিযোগ, তারা আশানুরূপ দাম পাচ্ছেন না।

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমান বাজারে কাচা ধান প্রতিমণ বিক্রি হচ্ছে  ৭০০ থেকে ৮০০ টাকায়। যদিও সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ টাকা।

কৃষক রফিক আহমেদ বলেন, ধানের দাম কম থাকায় ভালো ফলনের পরও কৃষকের হাসি মলিন। সার, কীটনাশকসহ ধানকাটা শ্রমিকের দৈনিক মজুরি ৮০০ থেকে হাজার টাকা। খরচ দিয়ে আর তেমন টাকা থাকছে না।

কৃষক ইলিয়াস, রনি মিয়ারা বলেছেন, খরচ বেশি হওয়ায় আমরা এবারও লাভের মুখ দেখবো না। বাপ-দাদার কৃষি ও দুই ভেলা খেয়ে-পড়ে বেঁচে খাকার জন্য বাধ্য হয়ে আমরা কৃষি কাজ করছি। 

কৃষক জানান, বাজারে ধানের দাম মিলছে না। কিছু অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কম দামে ধান বিক্রি করতে বাধ্য করছে। 

কুমিল্লা কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, জেলার ১৭টি উপজেলায় কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষককে দুই কেজি করে বোরো ধানের বীজ বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষির উপকরণের কোনো ঘাটতি না থাকায় এবছর বাম্পার ফলন হয়েছে।

image


তিনি জানান, কুমিল্লায় জেলায় চলতি রবি মৌসুমে বোরো ধান আবাদে লক্ষ্যমাত্রা ছিলো এক লাখ ৬০ হাজার ৮০০ হেক্টর। তবে আবাদ করা হয়েছে এক লাখ ৬০ হাজার ৬১ হাজার ৪৫৩ হেক্টর। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৬৫০ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলায় চাল সরবরাহ করা যাবে। 

তিনি আরও জানান, এবছর নতুন বিনা ধান-২৫ নামে নতুন একটি ধানের জাত চাষ করা হয়েছে। ধানটি চিকন ও চাউল সরু। ভাতও সুস্বাদু। কুমিল্লায় ১২ হেক্টর জমিতে বিনা-২৫ ধান করা হয়েছে। যার ফলন অত্যন্ত ভালো। প্রতি হেক্টরে ধান মিলেছে সাত টনেরও বেশি। এ জাতটা খুব দ্রুত কুমিল্লায় ছড়িয়ে পড়বে। যাতে আগামীতে আরও বেশি ফলন পাবেন কৃষক। 

আরও পড়ুন: ফলে ইয়াবা ভরে বিক্রি, ৪৫০০ পিসসহ গ্রেপ্তার দুই

কৃষিকে আধুনিক প্রযুক্তি নির্ভর করে উৎপাদন খরচ কমানো গেলে কৃষক লাভবান হবেন। কৃষকের মুখে সোনালী ফসলের উজ্জ্বল হাসি আবার ফিরে আসবে এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষি বিভাগের।


একাত্তর/এসি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর