শিশুকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, কিশোর গ্রেপ্তার

আপডেট : ০৬ মে ২০২৩, ০৭:৪৪ পিএম

বগুড়ার ধুনটে আট বছর বয়সী শিশুকে দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যার ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার দিবাগত রাতে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশ ঘটনায় জড়িত আরও দু'জনের সম্পৃক্ততার কথা নিশ্চিত করেছে।

শনিবার বিকেল ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার এসব তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ধুনটের এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার তদন্তে নেমে পেশায় লেদ শ্রমিক এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে সে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে। ১০ দিন আগে দুই বন্ধুকে নিয়ে সে শিশুটিকে ধর্ষণের পরিকল্পনা করে। 

আরও পড়ুন: ব্রিটেনের রাজা-রানি হিসেবে অভিষিক্ত হলেন চার্লস ও ক্যামিলা

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটি আম কুড়ানোর জন্য এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে যায়। সে সময় ওই কিশোর তার দুই বন্ধুকে নিয়ে শিশুটির মুখে চেপে ধরে স্কুলের পাশের গলিতে নিয়ে গিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে। শিশুটি তাদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়। পরে শিশুটির লাশ বিদ্যালয়ের সীমানা প্রাচীর সংলগ্ন জঙ্গলে ফেলে রেখে যায়।

এ ঘটনায় ঘটনায় শিশু বাবা বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। 

 

একাত্তর/আরবিএস 

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকায় এ ঘটনা ঘটে। 
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর