বৃদ্ধাকে খুন করে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক দুই

আপডেট : ০৮ মে ২০২৩, ০১:৪৩ পিএম

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় বৃদ্ধা নূরজাহানকে খুনের পর লুট করা স্বর্ণালঙ্কার উদ্ধারসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় আটক একজনের দেয়া তথ্যানুযায়ী এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করতে গেলে ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখাসহ ধস্তাধস্তির ঘটনা ঘটে। 

রোববার রাতে কালিরবাজার স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধারসহ দুইজনকে আটক করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ ক্লাব এলাকার মাঠা বিক্রেতা সঞ্জয় দাসকে আটকের পর তার দেয়া তথ্যানুযায়ী স্বর্ণ উদ্ধার ও স্বর্ণ ক্রেতা বিপ্লব দাসকে আটক করতে স্বর্ণপট্টি এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। 

এসময় রুপসা অলঙ্কারের মালিক বিপ্লব দাসকে আটক করতে গেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ ও স্বর্ণ ব্যবসায়ীরা। ডিবি পুলিশের সদস্যদের আটকে রাখার পর তাদের সঙ্গে ধস্তাধস্তি করে বিপ্লব দাসকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয়। 

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় একঘণ্টা পর বিপ্লব দাসকে আটক করে নিয়ে যেতে সক্ষম হয় পুলিশ। 

গত ৩ মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকপাড়া আদর্শনগর এলাকার রমজান মোল্লার স্ত্রী নূরজাহান বেগমকে খুন করে স্বর্ণালঙ্কার লুট করা হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। 

ডিবির অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, খুনের পর চুরি হওয়া স্বর্ণ সঞ্জয় দাস রুপসা অলঙ্কারের স্বত্বাধিকারী বিপ্লব দাসের কাছে বিক্রি করে। খবর পেয়ে স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে এর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এসময় বিপ্লব দাসকে আটক করতে গেলে স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা বাধা দেয়।

আরও পড়ুন: ছেলের হত্যাকারীদের নাম বলেই বাবার মৃত্যু

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আল মামুন জানান, আটক দুইজনের কাছ থেকে লুট হওয়া স্বর্ণ উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদ চলছে। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর