ভৈরবে ইউএনও'র ওপর হামলা

আপডেট : ০৮ মে ২০২৩, ০৮:৫৮ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিকুর রহমান সবুজের ওপর হামলার ঘটনা ঘটেছে। 

সোমবার কালিকাপ্রসাদ গাজীরটেক এলাকায় একটি অবরুদ্ধ পরিবারকে উদ্ধার করতে গেলে এ হামলা হয়। তবে হামলায় কেউ আহত হননি।

স্থানীয়রা জানান, কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় হুমায়ুন কবীরের বাড়ির পাশে বিরোধপূর্ণ জমিতে স্থানীয় জয়নাল ইটের দেয়াল নির্মাণ করেন। এতে হুমায়ুনের পরিবার মাসখানেক ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। অভিযোগ পেয়ে আজ দুপুরে ইউএনও সাদিকুর রহমান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে পরিবারটিকে মুক্ত করতে যান।

এ সময় দেয়াল ভাঙতে গেলে জয়নাল, আজিজ মিয়া, সাজিদ মিয়া, অপুসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ইউএনওসহ আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায়। পরে আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে ইউএনওকে অবরুদ্ধ করে রাখে জয়নালের পক্ষের লোকজন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ঘটনাস্থলে গিয়ে ইউএনওসহ অন্যান্যদের উদ্ধার করেন।

এ বিষয়ে ইউএনও সাদিকুর রহমান সবুজ জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি অবরুদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছে। লিখিত অভিযোগ পেয়ে পরিবারটিকে মুক্ত করতে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়। হামলাকারীদের চিহ্নিত করে মামলার প্রস্তুতি চলছে।



একাত্তর/এআর

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর