প্রতীক পেলেন গাজীপুরের প্রার্থীরা

আপডেট : ০৯ মে ২০২৩, ০৩:১৯ পিএম

আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। 

গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। 

প্রতীক পাওয়াদের মধ্যে আটজন মেয়র পদে এবং ৩২৯ জন কাউন্সিলর পদে লড়ছেন। একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তাকে আর প্রতীক দেয়ার প্রয়োজন হয় নি। 

রিটার্নিং কর্মকর্তা প্রথমে প্রতীক বরাদ্দ দেন মেয়র প্রার্থীদের মধ্যে। এরপর দেন কাউন্সিলরদের মধ্যে। 

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রবীণ রাজনীতিবিদ আজমত উল্লা খান পেয়েছেন নৌকা প্রতীক। জাতীয় পার্টি মনোনীত এম এম নিয়াজউদ্দিন পেয়েছেন লাঙ্গল এবং ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান পেয়েছেন হাতপাখা। 

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন পেয়েছেন দেয়াল ঘড়ি প্রতীক। তিনি গাজীপুরের বরখাস্ত হওয়া সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করতে চাওয়া জাহাঙ্গীরের মনোনয়ন ঋণখেলাপির দায়ে বাতিল হয়ে গেছে।  

জাকের পার্টির রাজু আহমেদ গোলাপ ফুল, গণ ফ্রন্টের আতিকুল ইসলাম মাছ এবং স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি হাতি ও হারুন অর রশিদ ঘোড়া প্রতীক পেয়েছেন।

আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে তৃতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৫ মে। 

ওই নির্বাচনে মেয়র পদে আটজন ছাড়াও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরের ১৯টি পদে ৭৭ জন এবং নগরের ৫৭ টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ২৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে এদের মধ্যে ১৫ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা ফয়সাল আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ওই ওয়ার্ডে প্রতীক বরাদ্দের প্রয়োজন পড়েনি। 

গাজীপুর সিটি করপোরেশনে ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটারের মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন এবং নারী ভোটার পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১৮ জন।

নির্বাচনের মোট ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪৮০টি।


একাত্তর/আরবি 

চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
কক্সবাজারে দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব। এসময় ছয় ডাকাতকে গ্রেপ্তার, বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।রোববার সন্ধ্যায় জেলার টেকনাফ উপজেলার হ্নীলার রঙ্গিখালী...
রাজধানীর মতো দেশের বিভিন্ন জেলাতেও বাড়তি দামে বিক্রি হচ্ছে সাধারণ মানুষের আমিষের অন্যতম সস্তা উৎস ডিম। দোকানিরা বাড়তি দামে ডিম বিক্রি করায় বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জরিমানা করছে ভোক্তা অধিকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর