চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা, আটক দুই

আপডেট : ১০ মে ২০২৩, ১০:৫৮ এএম

মাদারীপুরের রাজৈরে চোর সন্দেহে গোবিন্দ রায় (৫০) নামে এক জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে রাজৈর থানার পুলিশ। 

মঙ্গলবার মধ্যরাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়াল বাথান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ একই গ্রামের মৃত তারাপদ রায়ের ছেলে।

আটককৃতরা হলেন- উপজেলার গোয়ালবাথান গ্রামের সুকদেব মালো (৪০) ও তার স্ত্রী বীথি মন্ডল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে গোয়ালবাথান গ্রামের সানাল মালোর ছেলে সুকদেব মালোর ঘরের টিন খুলে ভিতরে প্রবেশ করে কথিত চোর গোবিন্দ। এসময় টের পেয়ে আসপাশের লোকজন ডাক দেয় সুকদেব। একপর্যায়ে হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয়দের গণপিটুনিতে তিনি মারা যান।

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে সত্যিকারের যুদ্ধে লিপ্ত পশ্চিমারা: পুতিন

পরে খবর পেয়ে রাজৈর থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় চুরি হওয়া বাড়ির মালিক সুকদেব ও তার স্ত্রী বীথিকে আটক করা হয়।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় দুই জনকে আকট করা হয়েছে। মামলা দায়ের করা হবে।


একাত্তর/আরবিএস  
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর