চট্টগ্রামে জোড়া খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার

আপডেট : ১১ মে ২০২৩, ০৫:৪৬ পিএম

চট্টগ্রামের পাহাড়তলিতে দুই কিশোর গ্যাংয়ের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার ঘটনায় মুল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

বুধবার রাতে নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তার মো. ফয়সালের বাড়ি নোয়াখালী জেলার কবিরহাট থানায়। 

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, পাহাড়তলি এলাকার আধিপত্য নিয়ে ফয়সাল ও শিহাবের নেতৃত্বাধীন দুই কিশোর গ্যাংয়ের মধ্যে বিরোধ চলছিলো। তবে তারা সবাই কথিত বড়ভাই ইলিয়াস মিঠুর অনুসারী হিসেবে পরিচিত। 

গত ৮ মে সন্ধ্যায় শিহাব তার বান্ধবীকে নিয়ে ঘুরতে বের হলে ফয়সাল ও রবিউল তাদেরকে উত্ত্যক্ত করে। এই ঘটনায় শিহাবের সহযোগীরা ফয়সাল ও রবিউলকে মারধর করে। 

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, বিষয়টি মীমাংসা করতে রাতেই দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসে ইলিয়াস মিঠু। এসময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফয়সাল গ্রুপের সদস্যরা শিহাব গ্রুপের ওপর অতর্কিত হামলা চালায় এবং মাসুম ও সজিব নামের দুইজনকে কুপিয়ে  হত্যা করে। 

আরও পড়ুন: মেহেরপুরে বাসচাপায় পশু চিকিৎসক নিহত

চাঞ্চল্যকর এই ঘটনায় ওই রাতেই পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে চারজনই ১৬৪ ধারার জবানবন্দীতে হত্যার পরিকল্পনাকারী হিসেবে ফয়সালের কথা জানায়। 

পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী বুধবার হালিশহর এলাকা থেকে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর