আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৩, ০৮:২৯ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় বিদ্যুতায়িত হয়ে অভিজিৎ বল্লব (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত অভিজিৎ বল্লব উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের বিশ্বজিৎ বল্লবের ছেলে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বিশ্বজিৎ বল্লরের ঘরের মধ্যে একটি বৈদ্যুতিক মাল্টিপ্ল্যাগে বৈদ্যুতিক সংযোগ দেয়া অবস্থায় শিশু অভিজিৎ বল্লবের হাত লাগে তারে। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর হাত ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়।

নিহত শিশুর পিতা বিশ্বজিৎ বল্লব বলেন, বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে আমার ছেলে অভিজিৎ বল্লব মারা গেছে।

‘আমরা অনেকক্ষণ তাকে না দেখে খুঁজতে ঘরে গিয়ে দেখি হাত ও শরীর পুড়ে মাটিতে পড়ে আছে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোর্শেদ সজিব তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন: উল্লাপাড়ায় জাল নোটসহ একজন গ্রেপ্তার

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, মৃতের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/আরএ

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর