১০০ টাকার জন্য সহকর্মীকে হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

আপডেট : ১২ মে ২০২৩, ০১:১৬ পিএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার এসকে পেট্রোল পাম্পে বখশিশের ১০০ টাকার ভাগবন্টন দ্বন্দ্বে সহকর্মীর ছুরিকাঘাতে খুন হন পেট্রোল পাম্প কর্মী কাজী মারুফ আহমেদ। 

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের একদিন পর অভিযান চালিয়ে হত্যাকারী রাব্বিকে পদুয়ারবাজার এলাকায় কুড়িগ্রামগামী এক বাস থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার রাব্বি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী বাজার সংলগ্ন কৃষ্ণপুর গ্রামের শাহজানের ছেলে।

আরও পড়ুন: ১০০ টাকার জন্য সহকর্মীকে ছুরিকাঘাতে হত্যা

শুক্রবার সকাল ১০টার দিকে নগরের শাকতলা র‌্যাব কার্য্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে র‌্যাব-১১ কোম্পানি উপ-পরিচালক ও অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, রাব্বি ও মারুফ দু'জনই ছিলেন পাম্পের নজেল ম্যান। পেট্রোল পাম্পে বখশিশের ১০০ টাকার ভাগবন্টনের দ্বন্দ্বে আসামী রাব্বি ঠান্ডা মাথায় তারই সহকর্মী মারুফকে ছুরিকাঘাত করে হত্যা করে পালিয়ে যান। 

র‌্যাব ঘটনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতায় রাব্বিকে চট্টগ্রাম থেকে অনুসরণ করে কুড়িগ্রাম যাওয়ার পথিমধ্যে পদুয়ারবাজার এলাকায় বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। আসামি রাব্বির দেখানোমত তার বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করে।

এ ঘটনায় নিহত সদর দক্ষিণ উপজেলার ঘোষগাওঁ এলাকার মারুফের মা মিনুয়ারা বাদী হয়ে ৮ জনকে আসামী করে সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন।


একাত্তর/এআর

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর