রায়গঞ্জে পাঁচ কেজি গাঁজা ও ইয়াবাসহ চারজন আটক

আপডেট : ১২ মে ২০২৩, ০২:৪৮ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জে পাঁচ কেজি গাঁজা ও ১০টি ইয়াবাসহ চার মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উত্তর ফরিদপুর ও চর ব্রাহ্মণবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। 

শুক্রবার সকালে রায়গঞ্জ থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আল বারী এ তথ্য জানান। 

আটককৃতরা হলেন উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মো. ফজলুর রহমান, বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে জাহিদুল ইসলাম ও তার স্ত্রী ঝর্ণা খাতুন ও উপজেলার চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামের মজিদ শেখের ছেলে রিপন শেখ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন খবরের ভিত্তিতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর গ্রামে ফজলুর রহমানের বসতবাড়ি থেকে পাঁচ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয় ও উপজেলার চর ব্রাহ্মণবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ মজিদ নামে অপর মাদক কারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের পথচারীকে চাপা, দুইজন নিহত

রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওয়াসিম আল বারী জানান, আটককৃত আসামিদের দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর