সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ১৪ মে ২০২৩, ০২:৩০ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার চৌবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের সবের মোল্লার ছেলে শফিকুল ইসলাম (২১) এবং তার স্ত্রী বেলকুচি উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের নুরু শেখের মেয়ে নূরী খাতুন (১৯)।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রীর কাজ করে সংসার চালাতেন শফিকুল। এর আগেও দুইটি বিয়ে করে স্ত্রীদের তালাক দেন তিনি। 

শফিকুলের বাবা সবের মোল্লা জানান, সকাল সাড়ে ৯টার দিকে শফিকুল ও নূরীকে ঘুম থেকে উঠতে না দেখে ডাকাডাকি করেন তিনি। তখন কোনও সাড়াশব্দ না পেয়ে জানালা কেটে দেখেন তার ছেলে কক্ষের ধর্ণার সঙ্গে ঝুলছে আর ছেলের বউ মেঝেতে পড়ে আছে। 

পরে ঘরের দরজা কেটে ছেলের মরদেহ নিচে নামান তিনি। এরপর স্থানীয়দের জানালে তারা পুলিশে খবর দেয়।

নূরী খাতুনের মা ফরিদা বেগম জানান, ১৩ মাস আগে পারিবারিকভাবে শফিকুলের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকে ননাস ও শ্বশুর নূরীকে নির্যাতন করতেন বলে তার অভিযোগ। 

তিনি জানান, কয়েকদিন আগে নূরীর ননাস ও শ্বশুরের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় স্বামী-স্ত্রী নূরীর বাবার বাড়ীতে চলে যান। অনেক বোঝানোর পর তারা শুক্রবার সন্ধ্যায় আবার শফিকুলের বাড়িতে ফেরত যান। 

আরও পড়ুন: কলারোয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী প্রধান জানান, দাম্পত্য কলহের জেরে শফিকুল তার স্ত্রী নূরীকে হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, থানা পুলিশের পাশাপাশি ডিবি ও সিআইডি বিষয়টির তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


একাত্তর/এসজে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর