চনপাড়া বস্তিতে দেশীয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

আপডেট : ১৫ মে ২০২৩, ০২:৪৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া বস্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার মধ্যরাতে এ অভিযানের পর সোমবার দুপুরে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চনপাড়া বস্তির সুমন (২৫) ও আজিম (২৫)। 

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, রাত ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে রায়হান, শাওন গ্রুপ এবং রাব্বি, শাকিল গ্রুপ সংঘর্ষ ও লুটপাটের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় পুলিশ। 

আরও পড়ুন: বরিশালে ছাত্রলীগের আহবায়কসহ গ্রেপ্তার ১০

এই সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতটি রামদা ও একটি ধারালো ছোরাসহ সুমন ও আজিমকে গ্রেপ্তার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।    

এ ঘটনায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম আল মামুন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর