বালু-তুরাগে বড় জাহাজ চলাচলে বাধা নিচু সেতু!

আপডেট : ২১ জুন ২০২১, ১২:১৫ পিএম

বালু ও তুরাগ নদীর উপর সাতটি কম উচ্চতার সেতুর কারণে বড় পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে না। ফলে নদী উদ্ধার করেও অর্থনৈতিক সুফল মিলছে না।

কয়েকটি সেতুর দশাও বেহাল, যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।

পরিবেশবিদরা বলছেন, নদী উদ্ধারের নামে দখলদারদের বৈধতা দেয়া হচ্ছে।

ডেমরার বালু নদীর উপর চনপাড়া সেতুটি যে কোনো সময় ভেঙে যেতে পারে। নৌ-যানের আঘাতে তিনটি পিলার ক্ষতিগ্রস্ত। একটি পিলারের উপরের অংশ পুরো ভেঙে রড বেরিয়ে গেছে।

শুধু তাই নয়, সেতুর মুল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পিলারের অংশ। অন্য পিলারগুলোও বেহাল। দীর্ঘদিন ধরে সেতুর এই অবস্থা হলেও মেরামত করছে না কর্তৃপক্ষ।

আরও পড়ুন: বন্ধ হলো ব্যাটারিচালিত রিকশা-ভ্যান

ক্ষতিগ্রস্ত সেতুর ওপর দিয়েই প্রতিদিন চলাচল করছে শত শত যানবাহন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এমন কম উচ্চতার ১৩টি সেতু রয়েছে রাজধানীর চারটি নদীর উপর। এর মধ্যে বালু আর তুরাগ নদের উপরেই আছে সাতটি সেতু। সবগুলোর অবস্থাই কমবেশি বেহাল।

নদী সচল রাখতে বিশাল খরচে দুই তীরে চলছে উচ্ছেদ অভিযান। এতে নদীর প্রস্থ বাড়লেও কম উচ্চতার সেতুর কারণে বড় পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারছে না।

আরও পড়ুন: আগামী জুনেই পদ্মা সেতুতে চলবে যানবাহন

নদী ও পরিবেশ কর্মীরা বলছেন, রাজধানীর চারপাশে উচ্ছেদ পরিচালনা করা হচ্ছে কোর্টের নির্দেশনা যথাযথ না মেনে।

এলোমেলো সীমানা পিলার বসালে দলখদাররাই বৈধতা পাবে। নদী রক্ষার উদ্যোগ ব্যর্থ হওয়ার পাশাপাশি নদীর সুষ্ঠু ব্যবহারও নিশ্চিত হবে না।

যদিও বিআইডব্লিউটিএ বলছে আদালতের নির্দেশনা মেনেই সবকিছু হচ্ছে। তবে কম উচ্চতার সেতুগুলো ভেঙে উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত থাকলেও অজানা কারণে তা বাস্তবায়িত হচ্ছে না।



একাত্তর/আরএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর