গলাচিপায় কালবৈশাখী, গাছ চাপায় বহু ঘরবাড়ি

আপডেট : ১৬ মে ২০২৩, ০৩:৩০ পিএম

হঠাৎ করেই কালবৈশাখী তাণ্ডবে পটুয়াখালীর গলাচিপায় শত শত গাছ পালা ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে ও ভেঙে পড়া গাছের নিচে চাপা পড়েছে অন্তত ৫০টি বসত ঘর। ঝড়ের তোড়ে উড়ে গেছে একটি হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের চাল। 

সোমবার রাত ১০টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের সতিরাম, বিবির হাওলাদা, সদর ইউনিয়নের চরখালী, আমখোলার বাদুরা গ্রামে তাণ্ডব চালায় কালবৈশাখী। 

বিবির হাওলা গ্রামের জেলে মো. ফারুক মিয়া বলেন, রাতে হঠাৎ করে ঝড়ে আমার ঘরের উপর একটা বড় গাছ পড়ে। এতে ঘরটি ভেঙে মাটির সাথে মিশে গেছে। 

গুপ্তের হাওলা গ্রামের মো. রফিক হাওলাদার বলেন, আকাশের অবস্থা খারাপে দেখে গরুর কাছে যাই। এর মধ্যেই আমার বাচ্চারা চিৎকার করে ঘর ছেড়ে দৌড়ে বাইরে চলে যায়। কিছু বুঝে উঠার আগেই দেখি আমার ঘরের চালের উপর বড় একটি চাম্বল পড়েছে। 

পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ রানা বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো বেশিরভাগই জেলে। এরা দিন আনে দিন খায়। আগে এদের বাড়িঘর একাধিককার নদী ভাঙ্গনে বিলীন হয়েছে। আজ আবার ঘড়ে শেষ হলো। 

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অনেক ঘর বাড়ি ও গাছ পালার ক্ষতি হয়েছে। যারা বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদেরকে স্থানীয়ভাবে সহায়তা করার চেষ্টা করছি। 

আর যারা কম ক্ষতিগ্রস্থ তাদেরকে সহায়তার জন্য আবেদন করার অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি। 


একাত্তর/আরবি 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর