আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে গেলো আসামি

আপডেট : ২১ মে ২০২৩, ০৬:৫৫ পিএম

বগুড়া আদালত চত্বর থেকে হাতকড়া খুলে কৌশলে পালিয়ে গেছে চঞ্চল ইলিয়াস ওরফে ইমরান (৩২) নামে এক চুরির মামলার আসামি। 

রোববার দুপুরে বগুড়ায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আসামি চঞ্চল ইলিয়াস ইমরান বগুড়া সদর উপজেলার নওদাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি মোটরসাইকেল চুরি মামলার আসামি।

এদিন দুপুরে গাবতলী থানা থেকে পুলিশের একটি ভ্যান পাঁচজন আসামি নিয়ে আদালত চত্বরে গিয়ে থামে। সেখান থেকে আসামিদের নামানোর সময় পুলিশ বেষ্টনীর মধ্য থেকেই তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বিষয়টি নিশ্চিত করে জানান, ইলিয়াসকে মোটরসাইকেল চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে শনিবার বিকেলে গাবতলী চোকবোজাই থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে বগুড়া গাবতলী আমলি আদালতে হাজির করার জন্য আনা হয়। আদালত প্রাঙ্গণে গাড়ি থামলে কৌশলে ইলিয়াস হাতকড়া খুলে পালিয়ে যান।

তিনি আরও জানান, এ ঘটনায় ইলিয়াসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের হবে। 


একাত্তর/এআর

ঢাকার আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী রাজা ওরফে পিচ্চি রাজা পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে  হাইকোর্ট।
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনকল্যাণে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর