চালককে হত্যা করে অটো ছিনতাই, গ্রেপ্তার এক

আপডেট : ২৪ মে ২০২৩, ০৪:৪২ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জে অটোরিকশাচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে টঙ্গী থানার পাগাড় এলাকার ফকির মার্কেট থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বুধবার জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, নিহত শরীফ উপজেলার গুণধর ইউনিয়নের দড়িগাঙ্গাটিয়া গ্রামের মতিউর রহমানের ছেলে। 

আর গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. সেলিম। গ্রেপ্তারের পর তার তথ্যমতে অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী জানান, রোববার সন্ধ্যায় শরীফ তার অটোরিকশা নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ সড়কের মজলিশপুর এলাকায় যান। সেখানে যাত্রীবেশী ছিনতাইকারীরা করিমগঞ্জের খয়রত মোড়ে যাওয়ার জন্য তার অটোরিকশা ভাড়া করেন। 

মজলিশপুর থেকে দুই কিলোমিটার আসার পর শরীফকে সড়কের বানিয়াচং নদীর ব্রিজে নিয়ে তার মাথায় পাথর দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনতাই করেন ছিনতাইকারীরা। পরদিন সোমবার সকালে ব্রিজের নিচ থেকে শরীফের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: ভোটের জন্য প্রস্তুত গাজীপুর সিটি, তিন স্তরের নিরাপত্তা

এ ঘটনায় নিহত শরীফের বাবা মতিউর রহমান অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করলে প্রযুক্তির সহায়তায় মূল আসামি মো. সেলিমকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। 

ওসি জানান, এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর