ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট : ২৪ মে ২০২৩, ০৯:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া শহরে বাকবিতণ্ডার জেরে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। 

বুধবার সন্ধ্যা ৬টার দিকে মুন্সেফপাড়ায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রেদোয়ান আনসারী রিমুর বাসায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, এ ঘটনায় অভিযুক্ত রায়হানকে (১৮) আটক করেছে পুলিশ। তিনি ঢাকার বংশাল এলাকার বাসিন্দা। 

অন্যদিকে, নিহত ইকরাম আহমেদ সরাইলের নোয়াগাঁও ইউনিয়নের তেরাকান্দা গ্রামের মাসুদ আহম্মেদের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ইকরাম আহমেদ ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেদোয়ান আনসারী রিমুর অনুসারী ছিলেন। আর অভিযুক্ত রায়হান রিমুর দূর সম্পর্কের আত্মীয় হন। সেই সুবাদে ইকরাম ও রায়হান দুজনেরই তার বাড়িতে যাওয়া-আসা ছিল। 

বুধবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলের চাবি নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে রায়হান ইকরামের বুকে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এদিকে, ইকরাম হত্যার প্রতিবাদে ও এর দ্রুত বিচারের দাবিতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের প্রধান সড়ক হাসপাতাল রোড বন্ধ করে বিক্ষোভ করে।

আরও পড়ুন: পাত্রী দেখতে গিয়ে অপহৃত তিন বন্ধুর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ইকরাম ও রায়হানের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ইকরামকে ছুরিকাঘাত করেন রায়হান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। 


একাত্তর/এসজে

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর