গাজীপুরে বিজয়ী কাউন্সিলরদের সিংহভাগই আওয়ামী লীগের

আপডেট : ২৬ মে ২০২৩, ০৬:০৬ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন বিজয়ী হলেও, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলর পদে অধিকাংশ বিজয়ীই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। 

‌‌এ নির্বাচনে বিএনপির রাজনীতিতে জড়িত একজন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং অপর একজন প্রার্থী দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েও, শেষ পর্যন্ত মাঠে থেকে বিজয়ী হয়েছেন।

আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় এই সিটি কর্পোরেশনে সাধারণ ওয়ার্ড রয়েছে ৫৭টি। এর মধ্যে মাত্র ১০টিতে জয় পেয়েছেন বিএনপির বিভিন্ন পদে থাকা ও বিএনপির রাজনীতিতে জড়িত প্রার্থীরা। 

নগরের বাকি প্রায় সবগুলো ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলরগণ আওয়ামী লীগের বিভিন্ন পদে আছেন কিংবা আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। মেয়র পদে দলীয় প্রার্থী হেরে গেলেও, কাউন্সিলর পদে অধিকাংশই বিজয়ী হওয়ায় তারা আনন্দিত। 

তারা বলছেন, সবসময় জনগণের পাশে থাকায় এবং আওয়ামী লীগের ঘাঁটি বলেই এখানে বেশিরভাগ ওয়ার্ডে তারা জয়ী হয়েছেন।

নির্দলীয়, নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রেক্ষিতে বিএনপি এই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। তাদের দলে থাকা প্রার্থীর ২২ জনকে বহিষ্কারও করা হয়। এরপরও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির একজনসহ ১০ জন কাউন্সিলর জিতে গেছেন। 

বিএনপির জয়ী প্রার্থীরা বলছেন, জনগণের আবেগ ও ভালবাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা নির্বাচনে লড়েছেন এবং বিজয়ী হয়েছেন। 

তবে এর মধ্যে আবার দুয়েকজন কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। তারাও নগরের উন্নয়ন ও সেবা কার্যক্রমে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে মনে করছেন।

নির্বাচনে জয়লাভ করে রাতেই আনন্দ-উল্লাস করেন বিজয়ীরা। সকাল থেকেই তাদের বাড়িতে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো আর মিষ্টি খাওয়ানোর ধুম পড়ে। 

আরও পড়ুন: ‘আমি মেনে নিয়েছি, অন্য কেউ মানতো?’

সিটি কর্পোরেশন নির্বাচনে নগরের ৫৭টি ওয়ার্ডে মোট ২৭৪ জন সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং ১৯টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৯ জন নির্বাচনে লড়ছেন। নারী প্রার্থীদের মধ্যে মাত্র দুইজন ছিলেন বিএনপির। বাকি প্রায় সবাই আওয়ামী লীগের।

বিজয়ী মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলগণ আগামী দিনে নগরবাসী ভাগ্য উন্নয়নে একযোগে কাজ করে যাবেন বলে সবাই আশা করছেন।


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর