সিরাজগঞ্জে ১১ হাজার ইয়াবাসহ কারবারি আটক

আপডেট : ২৭ মে ২০২৩, ০১:২৩ পিএম

সিরাজগঞ্জে ১১ হাজার ১২৫টি ইয়াবাসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। 

শুক্রবার রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক আব্দুল্লাহ হেল বাপ্পি (৩৭) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পাড় কেজিপুর গ্রামের বাসিন্দা। 

শনিবার সকালে এক প্রেস নোটে র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, গত শুক্রবার রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে একটি টিম ঝাঐলে অবস্থান নেয়। তখন ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১১ হাজার ১২৫টি ইয়াবাসহ মাদক কারবারি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: পোড়া তেলের ব্যবসা নিয়ন্ত্রণের দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা

র‌্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন জানান, শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর