ট্রাকের ধাক্কায় মাইক্রোবাস খাদে, দুই যাত্রী নিহত

আপডেট : ২৮ মে ২০২৩, ১১:৫৫ এএম

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি মাইক্রোবাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। 

রোববার সকাল সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শহীদনগর এমএ জলিল হাই স্কুলের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও ট্রাকটি খাদে পড়ে যায়। মাইক্রোবাসটি উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে গেছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন দাউদকান্দির ভাবানীপুর গ্রামের দুলাল বেপারী (৬৫)  ও আবদুস সাত্তার (৬৪)। 

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মহাসড়কের দাউদকান্দির শহীদনগর এলাকায় ঢাকামুখী সড়কে একটি মাইক্রোবাসে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাস ও ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহত অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। সামান্য আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন: জামালপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, পুলিশ খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

‎পাকুন্দিয়ায় মাছবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের মেয়েসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর