খাগড়াছড়িতে এক পরিবারের সাত জনের যাবজ্জীবন

আপডেট : ২৯ মে ২০২৩, ০৪:২৪ পিএম

খাগড়াছড়ির রামগড়ে নুরুল হক ওরফে হকি কোম্পানি হত্যায় বাবা-ছেলেসহ এক পরিবারের সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুরে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

রায়ের সময় মো. রাসেল নামে একজন পলাতক থাকলেও মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তার ছয় ছেলে আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে আইনজীবী পিপি অ্যাড. বিধান কানুনগো জানান, ২০১৪ সালের এক ফেব্রুয়ারি জমি নিয়ে বিরোধে প্রকাশ্যে আসামিরা নুরুল হককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রামগড় থানায় সাত জনের নামসহ অজ্ঞাত আরও ৬/৭ জনকে আসামি করে মামলা হয়। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা হত্যায় আট জনের মৃত্যুদণ্ড

একই সালের ১০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চার্জশীট দাখিল করেন।

পরে আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তি এ রায় দেন। রায়ে বাদি পক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।


একাত্তর/এসি

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর