রাস্তায় পড়ে থাকা তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

আপডেট : ২৯ মে ২০২৩, ০৯:০৩ পিএম

পিরোজপুরের ইন্দুরকানীতে রাস্তায় পড়ে থাকা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে ইয়ান হোসেন খান (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মিলবাড়ি নামক নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়ান হোসেন খান উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টেংরাখালী গ্রামের মো. কামাল হোসেন খানের ছেলে।

ঘটনার সময় ইয়ানের সাথে থাকা একই গ্রামের মো. জিহাদ হোসেন বলেন, সোমবার দুপুরে ইয়ান এবং আরেকজন লোক নিয়ে আমরা দক্ষিণ ইন্দুরকানী গ্রামে ডাব কিনতে যাই। আমি গাড়িতে বসেছিলাম আর ইয়ান বাড়িতে ডাব আছে কিনা জিজ্ঞেস করার জন্য বাড়ির ভেতরে ঢোকার সময় হঠাৎ চিৎকার করে বলে আমারে কারেন্টে ধরছে, বাঁচান।

তিনি জানান, এসময় ইয়ানকে অবচেতন অবস্থায় দ্রুত ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: পাঁচ বছর পর যেভাবে বিউটি হত্যার জট খুলল

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ইয়ান হোসেন নামের এক কিশোরের সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।


একাত্তর/আরএ

মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
পিরোজপুর সদরে নিজ ছেলে-মেয়ের খাবারে বিষ দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর