নিজেদের পাতা ফাঁদেই দম্পতির মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৩, ০৪:৫১ পিএম

চাঁদপুর জেলার হাজীগঞ্জে নিজেদের পাতা ফাঁদের বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন এক বৃদ্ধ দম্পতি।

শুক্রবার বিকলে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মিজিবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। খবর: বাসস।

নিহতরা হলেন  মিজিবাড়ির মৃত আ. গফুর মিজির ছেলে হাজী মো. মমিন মিজি (৭০) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৬০)। নিহত দম্পতি এক ছেলে ও তিন মেয়ের পিতামাতা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, মমিন মিজি বাড়িতে কবুতর পালতেন। কবুতরের বাচ্চা বিড়ালে খেয়ে ফেলায় কবুতরের বাসার দুইপাশে বিদ্যুতের তার পেঁচিয়ে রেখেছিলেন তিনি। বিকলে তিনি কবুতরের বাসায় কবুতর দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যান। এসময় পাশে অবস্থানকারী স্ত্রী নূরজাহান তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান দু’জনে।

বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে বিদ্যুতের লাইন বন্ধ করে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের সৈয়দ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। 


একাত্তর/জো

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
পটুয়াখালীর বাউফলে সড়কের ওপর পড়ে থাকা পল্লী বিদ্যুতের বিপজ্জনক ছেঁড়া তারে জড়িয়ে ইউসুফ রাড়ি (৫০) নামে এক সাধারণ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর ইউনিয়নের ১ নম্বর...
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর