রূপগঞ্জে সালিসে তর্কের জেরে ব্যবসায়ীকে গুলি

আপডেট : ০৪ জুন ২০২৩, ১০:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সালিসি বৈঠকে তর্কের জের এক ব্যবসায়ীকে প্রতিপক্ষ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শটগানের গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তলসহ চার জনকে গ্রেপ্তার করেছে। তবে পালিয়েছেন শটগানধারী।

রোববার সন্ধ্যায় উপজলার মুড়াপাড়ায় উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম শরিফ সিকদার। তিনি স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী ও মুড়াপাড়া মাহমুদাদ এলাকার দেলোয়ার সিকদারের ছেলে এবং স্থানীয় যুবলীগের কর্মী।

আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে উপজেলার হাউলিপাড়ায় একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে শরিফের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও উপজেলা সমবায় অধিদপ্তরের চেয়ারম্যান ভিপি মনিরের তর্ক হয়। এর জেরে ভিপি মনির লাইসেন্স করা শটগান দিয়ে শরিফের পায়ে গুলি করেন। খবর পেয়ে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিন রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ চার জনকে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন: গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লা খান

এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (অপারেশন) তন্ময় মণ্ডল জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে ভিপি মনির অস্ত্রসহ পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর