নওগাঁয় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২৩, ০৪:০০ পিএম

নওগাঁর ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার রাণীনগর উপজেলার রেল স্টেশনে এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম কয়সের সরদার (৫০)। তিনি উপজেলার পারইল ইউনিয়নের বোদলা গ্রামের মৃত বাহার সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, কয়সের হতাশাগ্রস্ত ছিলেন। তার স্ত্রী অসুস্থ হয়ে মেয়ের বাড়িতে থাকেন। তিনি জমিজমা বিক্রি করে অন্যের বাড়িতে থাকতেন। তবে বেশ কিছুদিন হলো নিরুদ্দেশ ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে কয়সের একটি ব্যাগ হাতে নিয়ে রাণীনগর রেল স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে বসে ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন রাণীনগর স্টেশন অতিক্রম করছিল। এ সময় তিনি হাতের ব্যাগ ও পায়ের জুতা লাইনের পাশে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত চার

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর