নরসিংদীতে স্বামী হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ০৬ জুন ২০২৩, ০২:৩১ পিএম

নরসিংদীর শিবপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীর হাতে স্বামী খুনের ঘটনায় স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

মঙ্গলবার দুপুরে নরসিংদীর অতিরিক্ত দায়রা জজ আ ন ম ইলিয়াসের আদালত এই রায় প্রদান করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ জুলাই পারিবারিক কলহের জেরে নরসিংদীর শিবপুরে স্বামী মোফাজ্জল হোসেনকে শাবল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্ত্রী জুনু বেগম। এ ঘটনার পর নিহতের বড় ভাই বাদি হয়ে জুনু বেগমকে অভিযুক্ত করে শিবপুর মডেল থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম বলেন, আদালতে জুনু বেগম স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ঘটনার ১০ মাস ১৪ দিনের মাথায় আদালত বিচার প্রক্রিয়া শেষে রায় দেয়। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয় অভিযুক্ত জুনু বেগমকে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আরও পড়ুন: র‌্যাব পরিচয়ে ডাকাতি করা দুই দুর্বৃত্ত আটক

আসামিপক্ষের আইনজীবী এডভোকেট আরিফুল ইসলাম বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট হতে পারেননি। রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।


একাত্তর/জো 

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর