ইতালির নাগরিকের ওপর হামলার অভিযোগ, পাল্টা অভিযোগ

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৯:৪৭ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাড়ির সীমানা বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয় নারী নাগরিকের উপর হামলা চালানো অভিযোগ উঠেছে। অপরদিকে উল্টো চেয়ারম্যানকে ওই নারী হামলা চালিয়ে আহত করেছেন বলে অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান। 

সাবেক চেয়ারম্যান ও ইতালি নারী নাগরিক সম্পর্কে চাচা ভাতিজি। এ ঘটনায় থানায় পৃথক পৃথক অভিযোগ দাখিল করেছেন। 

সরজমিনে গিয়ে দেখা যায়, কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের বীর কাসিমনগর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমানের সাথে ভাতিজা শাহ ফজলে রাব্বির বাড়ির সীমানা ও আধিপত্য নিয়ে বিরোধ ছিল। কিছুদিন আগে শাহ ফজলে রাব্বির বোন বাংলাদেশী বংশোদ্ভূত ইতালিয় নাগরিক শাহ জেব-উন নাহার বাবার বাড়িতে এলে উত্তেজনা বৃদ্ধি পায়। 

এ বিরোধের জেরে গত ২৩ মে দুপুরে বাড়ির পাশেই মোহাম্মদীয়া পোল্ট্রি ফার্মের সামনের সড়কে মারামারির ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 

এই মারামারি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। ইতালিয় সেই নাগরিক ও তার পরিবারের অভিযোগ বাবার কবর জিয়ারত করতে যাওয়ার পথে চাচা শাহ মাহবুবুর রহমান ও তার ছেলে শাহ মাহবুবুর রহমান অভি হামলা চালিয়েছে। এতে তিনি পেটসহ শরীরে বিভিন্ন স্থানে জখমপ্রাপ্ত হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান প্রভাবশালী থাকায় তাদের যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

 

image

অপরদিকে চেয়ারম্যান শাহ মাহবুবুর রহমান দাবি করেছেন, ভাতিজী হয়েও জেব-উন নাহার তার উপর হামলা চালিয়ে তার মাড়িতে গুরুতর জখম করেছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সুষ্টু তদন্ত সাপেক্ষের ঘটনার বিচার দাবি করেছেন তিনি। 

এলাকাবাসী জানিয়েছেন, ইতালি নাগরিক শাহ জেব-উন নাহার প্রথমে চাচা শাহ মাহবুবুর রহমানের উপর হামলা চালিয়েছে। পরে স্থানীয়রা চাচা ভাতিজিকে শান্ত করেছেন। এ নিয়ে দুপক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বিষয়টি নিয়ে কুলিয়ারচর থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মস্তুফা জানিয়েছেন, চাচা ভাতিজির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এআর

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতা-কর্মী এবং শহীদ জিয়াউর রহমান হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস)...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর