পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম

রাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজের সামনে থেকে ডিবি পুলিশ পরিচয়ে মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।

গ্রেপ্তারকৃতরা হলেন মাদারীপুর জেলার শিবচর উপজেলার খাসির হাট কাজিকান্দি গ্রামের মোহাম্মদ আলী (৩১), নরসিংদী সদর উপজেলার শেখেরচর গ্রামের মান্নান সরদার (৫২), মাধবদী উপজেলার খদ্দ নওয়াপাড়া গ্রামের শাওন আহমেদ (২১), টাটা পাড়া গ্রামের রিয়াজ হোসেন (২৫), গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার খিরআডি গ্রামের হেলাল মিয়া (৩২)।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারিজের সামনে থেকে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে ডাকাতির চেষ্টাকালে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডিবি পুলিশের জ্যাকেট, লেজার লাইট, প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, মহাসড়কের ওই এলাকায় মাঝেমধ্যে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। কিন্তু ওইদিন পুলিশের কোনো অভিযান ছিল না। এ সুযোগে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে সড়কে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা পুলিশি কায়দায় যানবাহন থামিয়ে ডাকাতির চেষ্টা করছিল। 

আরও পড়ুন: পেটিকোট ও চাকায় লুকানো ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার দুই

গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর