কুমিল্লায় পুলিশের সঙ্গে যুবদলের সংঘর্ষ, আটক ১০

আপডেট : ০৯ জুন ২০২৩, ০৮:১০ পিএম

কুমিল্লায় পুলিশ ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও ১০ জনকে আটক করেছে। যুবদল নেতাদের দাবি, এসময় তাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ রোডে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মুনায়েম মুন্নাকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল কুমিল্লা মহানগর ও জেলা যুবদল।

বিনা উসকানিতে পুলিশ তাদের সমাবেশ পণ্ড করেছে অভিযোগ করে দলটির নেতারা বলেন, একটি মিছিল কান্দিরপাড়ের দিকে যেতে থাকলে পুলিশ তাতে বাঁধা দেয়। এনিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে খেলা শুরু করেছে আওয়ামী লীগ: ফখরুল

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, ভিক্টোরিয়া কলেজ রোড কান্দিরপাড় এলাকায় পুলিশ দাঁড়িয়ে ছিলো। পুলিশ নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহবান জানায়। কিন্তু মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। আত্মরক্ষায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময়  পুলিশের ওপর হামলার দায়ে ১০ যুবদল কর্মীকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কান্দিরপাড় এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়েছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর