যৌতুক না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট : ১১ জুন ২০২৩, ০৩:৩৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে গলাটিপে ও কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। 

শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী ও পরিবারের লোকজন। 

জানা গেছে, নিহত সোনিয়া আক্তার (২৪) কান্দিপাড়া এলাকার ধন মিয়ার মেয়ে। তিনি দুই সন্তানের জননী ছিলেন। 

নিহতের পরিবার জানায়, সাত বছর আগে কান্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে রাসেল মিয়ার সাথে একই এলাকার সোনিয়ার বিয়ে হয়। কয়েকবছর তাদের দাম্পত্য জীবন ভালভাবেই কাটছিল। 

তবে সোনিয়ার দুটি কন্যাসন্তান হবার কয়েকবছর পর থেকে রাসেল ও তার মা-বোনসহ পরিবারের লোকজন যৌতুকের জন্য তাকে প্রায়ই নির্যাতন করত বলে অভিযোগ করেন স্বজনরা।

বিভিন্ন সময় তাদের যৌতুকের চাহিদা মেটানোও হয়েছে জানিয়ে তারা বলেন, সম্প্রতি রাসেল ফার্নিচারের ব্যবসা করার জন্য আরও দুই লাখ টাকা দাবি করেন। 

তাদের অভিযোগ, সোনিয়া সে যৌতুক দিতে অস্বীকার করায় রাসেল, তার মা রেহেনা বেগম, বোন সুমাইয়া ও ফারজানাসহ পরিবারের লোকজন তাকে শনিবার বিকেলে গলাটিপে ও কেড়ির বড়ি খাইয়ে সদর হাসপাতালে ফেলে রেখে চলে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: ছয় ভাইকে পিকআপ ভ্যান চাপায় হত্যা, চালকের আমৃত্যু কারাদণ্ড

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। ঘটনার তদন্ত চলছে। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর