নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারের কারাদণ্ড

আপডেট : ১১ জুন ২০২৩, ০৮:২৮ পিএম

নারায়ণগঞ্জ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেপ্তার করে এক বছরের  কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। 

রোববার বিকেলে চাষাঢ়ায় গ্রীন লাইফ এন্ড ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে গোয়েন্দা (এনএসআই) তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম। 

এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট চর্ম যৌন (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে তিনি এমবিবিএস এর কাগজপত্র দেখাতে পারেননি। 

আরও পড়ুন: সয়াবিন তেলের দাম লিটারে দশ টাকা কমলো

জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার একেএম মেহেদী হাসান জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে গ্রীন লাইফ ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে অভিযান পরিচালনা করে, ভুয়া (এমবিবিএস) ডাক্তার সাইদুল ইসলামকে আটক করা হয়। কোনো কাগজপত্র যাচাই ছাড়া চর্ম ও যৌন বিভাগে তাকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। 

সাইদুল নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেন। তাকে এক বছরের সাজা ও ডায়াগনস্টিক সেন্টারকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।


একাত্তর/আরবিএস  

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর