বিএনপির সমাবেশে যাবার পথে বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ভাঙচুর

আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:৫৫ পিএম

চট্টগ্রাম নগরের জামালখানে সমাবেশে যোগ দিতে যাবার পথে স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে বানানো কাঁচের তৈরি বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ও সৌন্দর্যবর্ধক কিছু স্থাপনা ভাঙচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার বিকেলে ডা. খাস্তগীর স্কুলের সীমানা প্রাচীরে বসানো এসব দেয়ালচিত্র ভেঙে ফেলে তারা। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর বহদ্দারহাট ও চকবাজার এলাকা থেকে আসা বিএনপি ও যুবদলের একটি মিছিল জামালখান হয়ে কাজীর দেউরীর সমাবেশস্থলে যাওয়ার পথে এসব দেয়ালচিত্র ভেঙে দেয়। এর আগে, মিছিলটি চট্টগ্রাম কলেজের সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

image


আরও পড়ুন: ৩০‌টি গাঁজা গা‌ছের বাগানসহ নারী আটক

চট্টগ্রাম কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বঙ্গবন্ধুর দেয়ালচিত্র ও স্থাপনা ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। এরা সকলেই বিভিন্ন ওয়ার্ডের যুবদলকর্মী। দ্রুতই ভিডিও ফুটেজ দেখে ভাঙচুরে অংশ নেওয়া বাকিদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর