বাড়ির আঙ্গিনায় সাংবাদিক নাদিমের দাফন

আপডেট : ১৬ জুন ২০২৩, ০১:২৯ পিএম

সন্ত্রাসী হামলায় নিহত একাত্তর টেলিভিশনের জামালপুরের বকশীগঞ্জের সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমকে জানাজা শেষে বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ হাইস্কুল মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে তার মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে নিজ গ্রাম বকশীগঞ্জের পশ্চিমপাড়ায় পৌঁছালে সেখানে শোকের ছায়া নামে। হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান গ্রামের সর্বস্তরের মানুষ।

image


এদিকে এ ঘটনায় ইতোমধ্যে ছয়জনকে আটক করলেও হত্যার সাথে জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ অন্যান্য আসামিদের এখনও ধরতে পারেনি পুলিশ।

গত বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়িতে ফেরার সময় বকশিগঞ্জ পাটহাটি এলাকায় সন্ত্রাসীরা নাদিমের উপর হামলা চালায়। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।


একাত্তর/জো

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
প্রধানমন্ত্রী পদবির আগে সম্মানসূচক ‘মাননীয়’ শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজেই দিচ্ছেন ডিজিটাল হাজিরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর