চোরাই পথে আসা ভারতীয় চিনির দখলে সিলেটের বাজার

আপডেট : ১৬ জুন ২০২৩, ০২:৩৩ পিএম

ভারত থেকে অবৈধপথে আনা চিনি দখল করে নিচ্ছে সিলেটের বাজার। বাংলাদেশের চেয়ে ভারতে চিনির দাম কম থাকায় এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। 

এতে দেশি ও আমদানি করা চিনির বিক্রি কমে গেছে। সংশ্লিষ্ট সিন্ডিকেট লাভবান হলেও সরকারের কোষাগারে কানাকড়িও জমা হচ্ছে না। তাই এটি বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। 

সিলেটের জৈন্তাপুর সীমান্ত। শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা চিনির বস্তা কাঁধে করে নিয়ে যাচ্ছেন সারি সারি মানুষ। ইজিবাইকে এই চিনি চলে যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে। 

এলাকার ব্যবসায়ীরা জানান, দেশীয় চিনির চেয়ে বস্তায় প্রায় ১৪০০-১৫০০ টাকা কমে পাওয়া যায় ভারতীয় চিনি। আর এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা।

image


ব্যবসায়ীদের অভিযোগ, ভারত থেকে অবৈধ পথে আনা চিনি দখল করে নিচ্ছে সিলেট অঞ্চলের বাজার। এতে বিপুল পরিমাণ শুল্ক হারাচ্ছে সরকার। কমে গেছে দেশি ও আমদানি করা চিনির বিক্রি।

সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মাদ সেলিম বলেন, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত চোরাকারবারিদের বিরুদ্ধে ২৫টি মামলা হয়েছে এবং ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত অবৈধভাবে আসা প্রায় ৭০ লাখ টাকার পণ্য জব্দ করেছেন তারা। ভারত থেকে অবৈধ পথে পণ্য আসা বন্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। 

আরও পড়ুন: নাদিম হত্যায় সাংবাদিকদের ক্ষোভ, দ্রুত বিচার দাবি

জানা গেছে, চোরাচালানের চিনি খুচরা পর্যায়ে বিক্রি হয় বৈধভাবে আনা চিনির দামেই। তাই বেশি লাভের আশায় চোরাচালানের চিনি বিক্রিতে ঝুঁকছেন এক শ্রেণীর পাইকারি ব্যবসায়ী।


একাত্তর/এসজে

সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। দিন দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের বাসিন্দা সুমাইয়া (১৮) নামে এক তরুণী হামের...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নতুন দিল্লি যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে আলাদা দ্বিপাক্ষিক সফরের বিষয়ে আলোচনা ও কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
সিলেটে আট ও ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ জৈন্তাপুর এলাকায় অভিযান...
নেত্রকোনার মোহনগঞ্জের ঐতিহ্যবাহী ডিঙ্গাপোতা হাওরে বর্ষার কয়েক মাস ধরে চলছে আশঙ্কাজনক হারে শামুক আহরণ। রাতভর জাল ও নানা যন্ত্রের সাহায্যে সংগৃহীত এই শামুক ভোরে হাওরের পাড়ে তুলে বস্তাভর্তি করে পাঠানো...
চলতি মাসে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ শুরু হচ্ছে না। নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর