ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় চিনিসহ আটক চার

আপডেট : ১৬ জুন ২০২৩, ০৭:০৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত থেকে আসা ১০ হাজার ৭৫০ কেজি চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় একটি কাভার্ডভ্যান ও দুইটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এসব চিনি জব্দ করে পুলিশ। 

জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার রানিয়ারা গ্রামের মো. মাসুম পারভেজ (৩২), কুমিল্লার দেবীদ্বার উপজেলার চরবাকর এলাকার মো. টিপু সরকার (৩০), একই এলাকার মো. মামুন মিয়া (২৫) ও বরিশালের গৌরনদী উপজেলার দয়াসুর গ্রামের সোহাগ সরদার (২৫)। 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভারত থেকে অবৈধপথে আসা চিনি উদ্ধারে অভিযান চালায় পুলিশ। 

আরও পড়ুন: চোরাই পথে আসা ভারতীয় চিনির দখলে সিলেটের বাজার

তিনি আরও জানান, এসময় কাঠেরপুল থেকে কুটি বাজারগামী পাকা রাস্তায় একটি কাভার্ডভ্যান ও দুটি পিকআপ ভ্যানে তল্লাশি করে ১০ হাজার ৭৫০ কেজি চিনি জব্দ করা হয়। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের...
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় মিত্রবাহিনীর শহীদ সেনা ও জওয়ানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নির্মিত ‘মৈত্রী স্তম্ভ’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর