সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা বাবু চেয়ারম্যান: এসপি

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৯:৫৭ এএম

জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ জানিয়েছেন, সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক নাদিম হত্যার মূলহোতা বকশীগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। তাকে ধরতে পুলিশ, র‍্যাব, পিবিআই সিআইডি পুলিশেরদল কাজ করছে।

শুক্রবার তিনি একাত্তর টেলিভিশনকে তথ্য জানিয়ে বলেন, হত্যার ভিডিও ফুটেজ দেখে জড়িত আরও চার জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম এখন জানানো যাচ্ছে না। এ নিয়ে নাদিম হত্যায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হলো। তবে সাংবাদিক হত্যায় এখনও থানায় মামলা হয়নি।

এর আগে, বুধবার রাতে বাড়ি ফেরার পথে একাত্তর টিভির উপজেলা সংবাদ সংগ্রাহক গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালায় একদল সন্ত্রাসী। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, ১৪জুন রাতে বাড়ি ফেরারপথে চলন্ত মোটরসাইকেল থেকে নাদিমকে ধাক্কাদিয়ে ফেলে দেয় একদলসন্ত্রাসী। এরপর সবাই মিলে তাকে মারধর করেন। 

image


সিসিটিভির ছবিতে হামলায় সরাসরি অংশ নেয়া সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল আলম বাবুর বোনের ছেলে রেজাউল বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক রাকিবুল্লাহ রাকিবকে চিহ্নিত করা হয়। এছাড়াও চেনা যায় মনির, রিফাত সাইদকে। তারা সবাই চেয়ারম্যান বাবুর অনুসারী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সেখানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বাবু তার ছেলে ফয়সাল।

তারা জানান, ১০ বছরে বিপুল সম্পদের মালিক হন এই ইউপি চেয়ারম্যান, যার পেছনে ছিলো কথিত এক বড় ভাইয়ের হাত। সেই পুলিশ কর্মকর্তা বড় ভাইয়ের জোরে নিরীহ মানুষকে মামলার ভয় দেখিয়েই বাবু রাতারাতি হয়ে যান কোটিপতি।

২০১০সালে চেয়ারম্যান নির্বাচন করলেও হেরে যান বাবু। পরে ২০১৬ সালের নির্বাচনে জয় পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি।

image


স্থানীয়দের অভিযোগ, দ্বিতীয় মেয়াদে জয় পাবার পর মানুষের ওপর বেড়ে যায় তার নির্যাতনের মাত্রা। কেউ ত্রাণ বাকোনো সাহায্য চাইতে গেলেও চলতো নির্যাতন। নির্যাতন থেকে রেহাই পাননি তার দ্বিতীয় স্ত্রী সাবিনা ইয়াসমিনও। সন্তান নিয়ে এখন ঘরছাড়া তিনি।

সাবিনার ওপর হওয়া অন্যায় ও চেয়ারম্যানের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের খবর প্রচার করেছিলেন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

ধারণা করা হচ্ছে, কারণেই ১৪জুন রাতে নিজে উপস্থিতথেকে সন্ত্রাসী হামলা চালান বাবু চেয়ারম্যান। ইট দিয়ে থেঁতলে দেয়া হয় নাদিমের মাথা।

এদিকেসাংবাদিক হত্যার ঘটনায় উদ্বেগ ক্ষোভ প্রকাশ করেছেন সারাদেশের সাংবাদিকরা। নিন্দা জানানোর পাশাপাশি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার শাস্তি দাবি করে দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। 


একাত্তর/এসজে

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক চোরাকারবারিদের বিরুদ্ধে মানিলন্ডারিং অভিযান জোরদার করা হবে। আগামী পাঁচ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিমানবন্দরসমূহ, নৌবন্দর মোংলা এবং বাস টার্মিনালগুলোতে...
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের ‘ই-১’ এলাকায় ইসরাইলের বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। 
বিডিআর বিদ্রোহ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তির সাজা ভোগ শেষ হলে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকলে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগার থেকে খালাস দেওয়া হয় বলে জানিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর