শাবিপ্রবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ১৬ জুন ২০২৩, ১১:৪৫ পিএম

বহিরাগত প্রবেশ করা নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন শিক্ষার্থী ।

শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক দিয়ে কয়েকজন বহিরাগত প্রবেশ করতে চায়। এতে তাদের বাধা দেয় নিরাপত্তা প্রহরীরা। এ নিয়ে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বাকবিতণ্ডায় জড়ান বহিরাগতরা। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থী এসে এমন আচরণের কারণ জানতে চাইলে তাদের সঙ্গেও ওই বহিরাগতদের তর্ক হয় এবং তার হুমকি দেন।

পরে আরও বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের ভেতরে ঢিল ও ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। তাতে তুমুল সংঘর্ষে জড়ায় বহিরাগত ও শিক্ষার্থীরা। ফলে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর মুখোমুখি অবস্থান নেন তারা। এরপর প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

image


জালালাবাদ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম রুকন সাংবাদিকদের বলেছেন, আমরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এখন স্থানীয়রা এলাকায় চলে গেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও হলে পাঠিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। দুই পক্ষের সঙ্গে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর