সুনামগঞ্জে ছায়ার হাওরের বাঁধ কেটে বিভিন্ন হাওরে পানি প্রবেশ

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৫:১২ পিএম

সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও বর্ষণে পানি বাড়লেও সব নদ-নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে। এদিকে নদীতে পর্যাপ্ত থাকলেও বিভিন্ন হাওরে পানি সঙ্কট দেখা দিয়েছে। তাই হাওরের ফসলরক্ষা বাঁধ কেটে বিভিন্ন হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে।

শনিবার দুপুরে সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জ জেলা নিয়ে বিস্তৃত জেলার অন্যতম বৃহত্তম হাওর ছায়ার হাওরের তিনটি বাঁধ কেটে ও একটি স্লুইসগেট খুলে দিয়ে হাওরে পানি প্রবেশ করাচ্ছে উপজেলা প্রশাসন। 

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু তালেব জানান, শনিবার দুপুরে শাল্লা উপজেলার ভেরাডহর, মাউতিসহ কয়েকটি বাঁধ কেটে ছায়ার হাওরে পানি প্রবেশ করানো হচ্ছে। এছাড়াও উপজেলার একটি স্লুইসগেটও খুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত এক

অন্য এলাকার যেসব হাওর এখনও পানিশূণ্য সেসব হাওরে বাঁধ কেটে পানি প্রবেশ করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 


একাত্তর/এসি

সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ঘুরতে এসে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর