সাংবাদিক নাদিম হত্যার আরেক আসামি বগুড়ায় গ্রেপ্তার

আপডেট : ১৭ জুন ২০২৩, ০৬:৪০ পিএম

সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার আরেক আসামি রেজাউল করিমকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে নাদিম হত্যার মূল অভিযুক্ত বাবু চেয়ারম্যানসহ ১২ জনকে গ্রেপ্তার করা হলো। 

শনিবার বিকেলে রেজাউলকে বগুড়া থেকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‌্যাব। সাংবাদিক নাদিম হত্যা মামলার চার নম্বর আসামি রেজাউল। 

সংবাদ প্রকাশের বুধবার রাতে জামালপুরের বকশীগঞ্জে একাত্তর টিভির সংবাদ সংগ্রাহক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাদিমের।

শনিবার সকালে হত্যাকাণ্ডে প্রধান অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকা থেকে আটক করে ঢাকায় এনেছে র্যাব। 

নাদিম হত্যায় ৪৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এরমধ্যে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে, বাকিরা অজ্ঞাত।


একাত্তর/আরবি 

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় রাজু হত্যাকাণ্ড ও এক শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার প্রতিশোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালীর সোনাইমুড়ী থানায় গেলো ৫ আগস্ট হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও পুলিশ কনস্টেবল মো. ইব্রাহিম হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালামসহ জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে হামলা চালিয়ে কুপিয়ে রেস্টুরেন্ট কর্মী রিয়াদকে হত্যার দুই আসামিকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর