গুরুদাসপুরে শক্তিশালী বোমা, ১৮ ঘণ্টা পর নিষ্ক্রিয়

আপডেট : ১৮ জুন ২০২৩, ১২:৩৯ পিএম

নাটোরের গুরুদাসপুরে ‘সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের’ অধ্যক্ষের অফিস কক্ষের সামনে প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা একটি শক্তিশালী বোমা নিষ্ক্রিয় করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট।

শনিবার সকাল থেকে কলেজের চারপাশ ঘিরে রেখে রাত একটার দিকে শেষ হয় এই বোমাটি নিষ্ক্রিয়করণ অভিযান।

এর আগে, শনিবার দুপুর দুইটার দিকে র‌্যাব-৫ (রাজশাহী) এর বোম্ব ডিসপোজাল ইউনিট এসে পরীক্ষা নিরীক্ষা করে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তবে তাদের কাছে বোমা নিষ্ক্রিয় করার যন্ত্রপাতি না থাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে খবর দিলে রাত সাড়ে দশটার দিকে ডিএমপির একটি টিম ঘটনাস্থলে এসে বোমা নিষ্ক্রিয় কার্যক্রম শুরু করে।

কাউন্টার টেরোরিজম বোম্ব ডিস্পোজাল টিমের পরিদর্শক মো. শফি উদ্দিন শেখ জানান, কলেজের অধ্যক্ষ অফিস কক্ষের সামনে রাখা বোমা সদৃশ বস্তু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বড় ধরনের বোমা শনাক্ত করার পর এটা নিস্ক্রিয় করা হয়।

image


গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানান, বোমাটি ধ্বংস করা হয়েছে। ধ্বংসের আলামত সংগ্রহের পর সেটা কেমিক্যাল ল্যাবে টেস্টের পর জানা যাবে এখানে কি জাতীয় বিস্ফোরক ছিল। 

গুরুদাসপুর-সিংড়ার সার্কেল এসপি মো. আকতারুজ্জামান জানান, এখানে রাখা বস্তুটি বোমা ছিল। বস্তুটির ধ্বংসের পর আলামত সংগ্রহ করে ঢাকায় ল্যাব টেস্টে পাঠানো হবে।

আরও পড়ুন: নোয়াখালীতে জাল নোটসহ তরুণ গ্রেপ্তার 

গুরুদাসপুর পৌরশহরের বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যক্ষের অফিস কক্ষের দরজা ঘেঁষে কে বা কারা প্লাস্টিকের বস্তায় মোড়ানো একটি লাগেজ রেখে যায়। এর ওপরে লেখা ছিল ‘প্রিন্সিপাল বঙ্গবন্ধু কলেজ, গুরুদাসপুর-আম্রপালি ৩০ কেজি।’ সন্দেহ হওয়ায় লাগেজটি না খুলে পুলিশকে খবর পাঠান শিক্ষকরা। পুলিশ র‍্যাবকে খবর দিলে দুপুর দুইটার দিকে র‍্যাবের ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’ এসে তা পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে বোমা থাকার বিষয়টি নিশ্চিত করে।


একাত্তর/জো

নাটোরের লালপুর উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের পানিতে ডুবে সোহাগী খাতুন (৯) ও আবু বক্কর সিদ্দিক (৬) নামে দুই নিষ্পাপ শিশুর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিশুরা সম্পর্কে আপন ভাই-বোন।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর