নোয়াখালীতে জাল নোটসহ তরুণ গ্রেপ্তার

আপডেট : ১৮ জুন ২০২৩, ১১:৩৭ এএম

নোয়াখালীর কবিরহাটে ২৯ হাজার টাকার জাল নোটসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তরুণ মো. শিহাব (২৯) মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুল ওরফে হাসেমের ছেলে।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে কবিরহাট পৌরসভার সাহাজিরহাট বাজারে টিপু স্টোরের মালিক সলিম উল্যাহকে এক ব্যক্তি জাল নোট দিয়েছে বলে খবর পায় পুলিশ। সে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ আসামি শিহাবের দেহ তল্লাশি করে পরনের প্যান্টের পিছনে থাকা মানিব্যাগের ভিতর থেকে ২০টি এক হাজার টাকার জাল নোট ও দোকানদার সলিম উল্যাকে দেওয়া ৯টি এক হাজার টাকার জাল নোটসহ মোট ঊনত্রিশ হাজার জাল টাকাসহ তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় অজ্ঞাতনামা ২-৩ জন কৌশলে পালিয়ে যায় বলেও জানায় পুলিশ। 

আরও পড়ুন: নওগাঁয় বজ্রপাতে চার কৃষক নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান,  আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন থানা এলাকার হাট-বাজারে জাল টাকা ছড়িয়ে দেয়া হচ্ছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মাদক মামলাসহ দুইটি মামলা রয়েছে। জাল টাকা উদ্ধারের ঘটনায় কবিরহাট থানায় আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে রোববার দুপুরে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


একাত্তর/জো

যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর