রাজবাড়ীতে ছাত্রদলের আনন্দ মিছিলে হামলার অভিযোগ

আপডেট : ১৯ জুন ২০২৩, ০৩:৪৩ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের হামলার অভিযোগ উঠেছে। 

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বালিয়াকান্দি টেম্পুস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, হামলায় বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ, বালিয়াকান্দি সরকারী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাহাত এবং অপু মণ্ডল, রনি শেখসহ অন্তত সাতজন আহত হয়েছে। আহতদেরকে রাজবাড়ী ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন বলেন, সকালে বালিয়াকান্দি সদর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি ওয়াপদা মোড় থেকে বের হয়ে টেম্পুস্ট্যান্ডে আসলে তাদের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। 

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান, হালদায় ডিম ছেড়েছে মা মাছ

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। 


একাত্তর/এসজে

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম করে হত্যার অভিযোগে করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর