চনপাড়া বস্তিতে পুলিশের অভিযান, বিপুল অস্ত্র উদ্ধার

আপডেট : ২৩ জুন ২০২৩, ০৬:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তিতে অভিযান চালিয়ে বহু ধারালো দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তির ছয় নম্বর  ওয়ার্ডের একটি বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, চনপাড়ার বস্তি ছয় নম্বর ওয়ার্ডে আজিম মিয়ার ভাড়া বাড়িতে প্রচুর অস্ত্র মজুদ আছে বলে পুলিশ খবর পায়। পরে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে ৪৭ টি রামদা, তিনটি দা ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু

তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কিছু দিন পর চনপাড়ায় সংঘর্ষের ঘটনা ঘটে। অস্ত্রগুলো কারা মজুদ করেছিল এ ব্যপারে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর