পদ্মায় ৪৭ গরু নিয়ে ট্রলার ডুবি, জীবিত উদ্ধার ১৯

আপডেট : ২৪ জুন ২০২৩, ০৮:৩১ পিএম

মানিকগঞ্জের পদ্মা নদীতে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা সাতটা পর্যন্ত ১৯টি গরু জীবিত ও মৃত অবস্থায় দুটি উদ্ধার করেছে। তবে পানিতে ডুবে থাকা ট্রলার ও বাকি ২৬টি গরু এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা সাতটায় আজকের মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

এর আগে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

উদ্ধার কাজের নেতৃত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ইমতিয়াজ মাহবুব জানান, নদীর তীর থেকে প্রায় এক কিলোমিটার দূরে তীব্র স্রোতের মধ্যে ট্রলারটি ডুবে রয়েছে। স্রোতের অতিরিক্ত বালুমাটিতে কিছুটা ডুবে গেছে ট্রলারটি। এতে করে রশি দিয়ে টেনে পাড়ের দিকে আনার চেষ্টা বিফল হয়েছে। কয়েকবার রশি ছিঁড়ে গেছে। তাই আজকের মত উদ্ধার কাজ বন্ধ রাখার হয়েছে। ট্রলারটি রশি দিয়ে বেঁধে তেলের ড্রাম ভাসিয়ে চিহ্ন রাখা হয়েছে। রোববার সকালে আবারও উদ্ধার কাজ শুরু করা হবে।

image


ক্ষতিগ্রস্ত গরু ব্যাপারি ও গৃহস্থরা উদ্ধার হওয়া ১৯টি গরু ট্রাকের করে নারায়ণগঞ্জের মগড়াপাড়া হাটের উদ্দেশে চলে গেছেন বলে জানিয়েছেন কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান রূপক গাজী। 

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে ৪৭টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এতে ২৪ জন ব্যবসায়ী ছিলেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিরামপুর উপজেলার সূত্রকান্দি এলাকায় পদ্মা নদীতে গরুবাহী ট্রলারটি ডুবে যায়। এসময় ব্যবসায়ীরা সাঁতরে তীরে উঠলেও অধিকাংশ গরু নদীতে ডুবে যায়।

আরও পড়ুন: আজ রাতে চালু হচ্ছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র

ট্রলারে থাকা গরু বেপারি  খালেক মিয়া বলেন, তার ৯টি গরু ছিল। এর মধ্যে দুইটি উদ্ধার হয়েছে। বাকি সাতটির হদিস পাওয়া যাচ্ছে না। 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নিচে ফুটো হয়ে গরুসহ ট্রলারটি ডুবে যায়। 


একাত্তর/এসি

যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
মানিকগঞ্জের ঘিওর উপজেলা খাদ্যগুদামে মজুত যাচাই করে ১০০ টন চাল ও ২০ টন গমের ঘাটতি পেয়েছে খাদ্য অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে গুদামে ৪১ টন ধান বেশি এবং ছয় হাজার ৫০০টি খালি বস্তা কম পাওয়া গেছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর