পদ্মা সেতুর টোল প্লাজায় মাইক্রো চাপায় নারী নিহত

আপডেট : ২৫ জুন ২০২৩, ০২:০০ পিএম

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে মাইক্রোবাসের চাপায় এক পথচারী নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাফিক কনস্টেবলসহ আরও পাঁচজন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় নিহতের পরিচয় এখনো জানা যায়নি। 

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শরীয়তপুরগামী একটি মাইক্রোবাস একটি পিকআপ ভ্যানকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে দাঁড়ানো লোকজনের উপর উঠে যায়। 

এতে এক পথচারী নারী নিহত ও ট্রাফিক কনস্টেবল মোতালেবসহ মাইক্রোবাসের পাঁচ যাত্রী আহত হন।

আরও পড়ুন: বাহাদুরাবাদ ঘাটে যমুনায় ডুবে কিশোর নিখোঁজ 

ওসি বলেন, আহতদের শ্রীনগর হাসপাতালে পাঠানো হয়েছে আর নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে।


একাত্তর/এসজে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় ব্যাপারী পরিবহনের বাসের চাপায় নিহত প্রত্যেকের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।...
কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু উত্তর থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এসময় পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে যান...
দক্ষিণবঙ্গের প্রবেশপথ পদ্মা সেতুতে শুক্রবার ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল নেমেছিলো । এদিন সেতু দিয়ে পারাপার হয়েছে ৪৪ হাজার ৩৩টি যানবাহন। আর টোল আদায় হয়েছে প্রায় পাঁচ কোটি টাকা।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর