চালককে খুন করে পাখিভ্যান ছিনতাই, বেচতে গিয়ে ধরা

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৩:৫৩ পিএম

চুয়াডাঙ্গায় প্রতিবেশী পাখিভ্যান চালককে হত্যা করে পাখিভ্যান ছিনতাইয়ের পর বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক তরুণ। সেইসাথে উদ্ধার করা হয়েছে চালকের মরদেহ। 

বুধবার সকালে সদর উপজেলার কতুবপুর গ্রামের একটি খেজুর বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এর আগে, মঙ্গলবার রাতে অভিযুক্ত সোহাগকে (২০) আটক করা হয়। 

জানা গেছে, নিহত রুবেল (১৪) সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের ইয়ামিনের ছেলে। 

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিছুজ্জামান জানান, মঙ্গলবার সরোজগঞ্জ যাওয়ার কথা বলে ভ্যানসহ রুবেলকে নিয়ে বের হন সোহাগ। 

এরপর বিকেল পাঁচটার দিকে তাকে কুতুবপুর গ্রামের একটি খেজুর বাগানে নিয়ে মাথায় লাঠির আঘাত করে হত্যা করে পাখিভ্যানটি নিয়ে পালিয়ে যান তিনি। 

সন্ধ্যার দিকে দশমাইল বাজারে পাখিভ্যানটি বিক্রি করতে গেলে তার আচরণ স্থানীয়দের কাছে সন্দেহজনক মনে হয়। তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তিনি পালিয়ে যান। 

আরও পড়ুন: বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে নিহত দুই, আহত দুই

পরে স্থানীয়রা ভ্যানের গায়ে লেখা ফোন নম্বরে ফোন করে এ ব্যাপারে জানালে পুলিশ রাতেই সোহাগকে আটক করে ও তার দেয়া তথ্যমতে মরদেহ উদ্ধার করে। 

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর