মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের ঘটনায় চারজন গ্রেপ্তার

আপডেট : ২৮ জুন ২০২৩, ০৪:২৬ পিএম

নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে মাদ্রাসা ছাত্র ও রিকশাচালক সাকিব হোসেনের (১৫) মরদেহ উদ্ধারের দুইদিন পর চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অটোরিকশা ছিনতাইয়ের জন্যেই সাকিবকে হত্যা করা হয় বলে বুধবার দুপুরে বদলগাছী থানায় এক সংবাদ সম্মেলনে বদলগাছী ও মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানিয়েছেন।

গত ১৯ জুন রিকশা চালাতে গিয়ে রিকশাসহ নিখোঁজ হন ফতেপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাকিব। নিখোঁজের এক সপ্তাহ পর ২৬ জুন সকালে বদলগাছী উপজেলার বর্ষাইল-মাতাজি সড়কের ভবন নামক স্থানে ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশের একাধিক টিম তদন্তে নামে।

বুধবার ভোর রাতে হত্যাকারীদের মধ্যে আসমত আলী, এমরান হোসেন এবং জুয়েল রানাকে মহাদেবপুর এবং মনির হোসেনকে বদলগাছী উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অটোরিকশার চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাকিবের ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয়েছে। এরপর ওই ব্রিজের নীচে কচুরিপানা দিয়ে সাকিবের মরদেহ ঢেকে রাখা হয়। মরদেহটি পচে ফুলে ওঠায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন মহাদেবপুর উপজেলার লহির উদ্দিনের ছেলে আসমত আলী, মৃত সাইদুল ইসলামের ছেলে এমরান হোসেন, মৃত সফিজ উদ্দিনের ছেলে জুয়েল রানা ও আব্দুল জব্বারের ছেলে মনির হোসেন।

আরও পড়ুন: চালককে খুন করে পাখিভ্যান ছিনতাই, বেচতে গিয়ে ধরা

পড়াশোনা পাশাপাশি পরিবারের খরচ মেটাতে ভাড়ায় রিকশা চালাতেন ফতেপুর মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র সাকিব। গত ১৯ জুন ভাড়ার উদ্দেশ্যে রিকসা চালাতে গিয়ে রিকশাসহ নিখোঁজ হন তিনি। তার গ্ৰামের পাশেই একটি বাজার এলাকায় ব্যাটারিবিহীন অবস্থায় রিকশাটি পাওয়া গেলেও সপ্তাহকাল নিখোঁজ থাকার পর গত সোমবার তার মরদেহ উদ্ধার হয়।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর